HomeEntertainment৫৭ বছরে পা দিলেন সলমন, শুভেচ্ছা জানাতে মাঝরাতেই বাড়িতে শাহরুখ

৫৭ বছরে পা দিলেন সলমন, শুভেচ্ছা জানাতে মাঝরাতেই বাড়িতে শাহরুখ

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি( সতীশ কুমার): ৫৭ বছরে পা রাখলেন বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলার সলমন খান। আর প্রতিবারের মতো এবারও মাঝরাত থেকেই চলল আনন্দউদযাপন। হাজির ছিলেন ভাইজানের কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। কালো টি-শার্ট আর কালো প্যান্টে এদিন দেখা মিলল সলমনের। মিডিয়ার সঙ্গে কেক কেটে তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভুললেন না।

তবে চমক ছিল অন্য জায়গায়। সলমনের এই বার্থডে পার্টিতে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সলমনের মতোই কালো রঙের পোশাক পরে হাজির হয়েছিলেন শাহরুখ। সলমনের হাতে হাত রেখে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন বলিউড বাদশা। পার্টিতে ঢোকার সময় ফটোগ্রাফারদের জন্য না দাঁড়ালেও বেরোনোর পথে কিং খান দাঁড়ান। স্বয়ং সলমন তাঁকে ছাড়তে এসেছিলেন। তখনই এই দুই তারকাকে ফ্রেমবন্দি করা হয়। এদিন তাঁদের হ্যান্ডশেক করতে, এমনকী আলিঙ্গন করতেও দেখা যায় ভিডিয়োতে। তাঁরা পাপারাজ্জিদের জন্য একত্রে পোজও দেন।

বলিউডের দুই খানকে এদিন একসঙ্গে দেখে তাঁদের ভক্তরা রীতিমত পাগল হয়ে গেছেন। স্বাভাবিক দুই পছন্দের অভিনেতাকে এক ফ্রেমে দেখতে কার না ভালো লাগে। তাও আবার ভাইজানের জন্মদিনে তাঁদের একত্রে দেখা গেল, ফলে গোটা বিষয়টাতে আলাদা একটা মাত্র যোগ হয়েছিল।সোমবার রাতে তাঁর মুম্বইয়ের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। আর গোটা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সলমনের বোন, অর্পিতা খান শর্মা। এদিনের অনুষ্ঠানে একাধিক বলি তারকাকে দেখা গিয়েছে, যাঁদের মধ্যে ছিলেন কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, পুলকিত সম্রাট, প্রমুখ।আপাতত, শাহরুখ রয়েছেন তাঁর ‘পাঠান’ ছবির মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, সলমনের ‘টাইগার থ্রি’ ছবিও মুক্তি পাবে আগামী বছর। বলিউডের অন্দরের খবর অনুযায়ী, ‘পাঠানে’ নাকি দেখা যাবে সলমন খানকে। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবিতে নাকি থাকবেন শাহরুখ খান।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments