HomeCountryবিরাট-শ্রেয়সদের আলোকিত মঞ্চে আরও আলোকিত সামি, বিশ্বকাপ ফাইনালে ভারত

বিরাট-শ্রেয়সদের আলোকিত মঞ্চে আরও আলোকিত সামি, বিশ্বকাপ ফাইনালে ভারত

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ইতিহাস রচনার পথে আর মাত্র ১ কদম পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডকে তারা ৭০ রানে পরাস্ত করেছে। এই ম্যাচে বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫০তম শতরান করেন। সেইসঙ্গে ভাঙলেন সচিনের সেঞ্চুরির (৪৯) রেকর্ডও। পাশাপাশি মহম্মদ সামিও ৭ উইকেট শিকার করেছেন। মোদ্দা কথা, টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের সামনে কিউয়িরা যে উড়ে গেল, তা বলা যেতেই পারে।
এই ম্যাচেই ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সামি একদিনের ক্রিকেট বিশ্বকাপে ৫০তম উইকেট শিকার করলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কার্যত আগুন গতিতে বল করলেন মহম্মদ সামি। তিনি ৩৩তম ওভারে কেন উইলিয়ামসনের উইকেট শিকার করলেন। উইলিয়ামসন চেয়েছিলেন ফ্লিক করে ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে বলটা বাউন্ডারির বাইরে পাঠাতে। কিন্তু, শেষপর্যন্ত তা পারেননি তিনি।
একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ১৭ নম্বর ম্যাচে সামি এই মাইলফলক স্পর্শ করলেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের থেকেও ২ কদম এগিয়ে গেলেন তিনি। ইতিপূর্বে চলতি টুর্নামেন্টে স্টার্কও ৫০ উইকেট শিকার করেছিলেন।
ভারতের প্রথম বোলার হিসেবে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ৫০তম উইকেট শিকার করলেন সামি। তবে বিশ্ব ক্রিকেটে ৩৩ বছর বয়সি এই ভারতীয় পেসার ছাড়া আরও ৬ বোলার এই কৃতিত্ব অর্জন করেছেন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments