হিউম্যান রাইটস কাউন্সিল”-এর পক্ষ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের শুভ কামনায় পুরস্কৃত করা হলো।
আজ ২৬ মে বাঘাযতীন “আমাদের পদক্ষেপ” -এর সহযোগিতায় এবং হিউম্যান রাইটস কাউন্সিল”-এর উপস্থাপনায় মানুষের পাশে থাকার প্রচেষ্টায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আগামীদিনে উচ্চশিক্ষা পাওয়ার সাথে সাথে যাতে তাঁরা ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে এবং ভবিষ্যতে যাতে তাঁরা দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকে শেখালো। “হিউম্যান রাইটস কাউন্সিল” উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে আশীর্বাদ স্বরূপ সার্টিফিকেট, ফুল, কলম এবং হাত ঘড়ি উপহার দিলেন।
উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস কাউন্সিলের সাধারণ সম্পাদক অরিজিৎ সরকার, চেয়ারম্যান ডক্টর সন্তুু দে,সংস্কৃতিক সম্পাদিকা সোনালী চ্যাটার্জী, সভাপতি অয়ন দাস, উপদেষ্টা সম্পা ঘোষ।




