বঙ্গে মাথা চাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। উৎসব আবহে করোনা গ্রাফ নিন্মমুখী, তবে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও।
রাজ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ডেঙ্গু। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে উর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। শুক্রবারই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের এক স্বাস্থ্য কর্তার।আক্রান্ত হয়েছেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং কন্যা। আপাতত দু’জনেই ভর্তি রয়েছেন হাসপাতালে। তবে অপরূপা পোদ্দারের ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে




