বিশ্বকাপের মাঝে ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলককে সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, আগামী দিনে শ্রীলঙ্কার হয়ে গুণতিলককে আর খেলতে দেখা যাবে না।
বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতি সত্ত্বর জাতীয় দলের খেলোয়াড় দনুষ্কা গুণতিলকেকে সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালন সমিতি। শ্রীলঙ্কা বোর্ডের তরফে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার আধিকারিকদের তদন্ত প্রক্রিয়ায় সব রকমভাবে সাহায্য করা বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে




