HomeKolkataস্বাস্থ্যসাথী কার্ডের নয়া গাইডলাইন, কত টাকা দাবি করবে হাসপাতালগুলি?

স্বাস্থ্যসাথী কার্ডের নয়া গাইডলাইন, কত টাকা দাবি করবে হাসপাতালগুলি?

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা):.স্বাস্থ্যসাথী নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। একুশের নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পটি শুরু করেছিলেন। কার্যত মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এবার স্বাস্থ্য দপ্তরের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী স্পষ্ট হল স্বাস্থ্যসাথী কার্ডের ভিত্তিতে হাসপাতালগুলি কোন ক্ষেত্রে কত টাকা দাবি করতে পারবে। যদি অসম্পূর্ণ এবং অসফল চিকিৎসা হয়, কিংবা অপারেশন হয়, তাহলে কত টাকা দেওয়া হবে তা স্পষ্ট করে জানানো হয়েছে।

বলা হয়েছে, যদি অপারেশন ঠিক হয়ে যাবার পর কোন কারণে তা না হয়, তাহলে প্যাকেজের ৩৫% টাকা হাসপাতাল দাবী করতে পারবে। যদি অপারেশন সফল না হয়, তাহলে পুরো টাকা ক্লেম করা যাবে না। সেক্ষেত্রে প্যাকেজের ৫০% টাকা ক্লেম করতে পারবে হাসপাতালগুলি। একইভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি সফল না হলে শুধুমাত্র স্টেন্টের দাম এবং প্যাকেজের ৩০% টাকা দাবি করতে পারা যাবে। কিংবা এক্সরে করে যদি দেখা যায় কিডনিতে স্টোন, তাহলেও ৬০% বেশি টাকা ক্লেম করা যাবে না।পাশাপাশি যদি সবরকম পরীক্ষা-নিরীক্ষা কিংবা অস্ত্রোপচার করেও চিকিৎসা সম্পন্ন না হয় কিংবা রোগী অন্যত্র রেফার করতে হয় বা রোগীর মৃত্যু হয়, তাহলেও প্যাকেজের ২৫-৫০% টাকা দাবি করা যাবে। রেফারের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় হাসপাতালটি ৫০-৭৫% টাকা ক্লেম করতে পারবে। কার্যত এই নয়া গাইডলাইনের ভিত্তিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা পাবার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠল বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments