নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): মাতৃহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর মায়ের।সকাল ১০টায় গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। অথচ শাশুড়ির শেষকৃত্যেও দেখা গেল না মোদির স্ত্রীকে। আড়ালেই থেকে গেলেন নরেন্দ্র মোদির জায়া।
মাত্র ১৭ বছর বয়সেই মোদির সঙ্গে সংসার জীবন শুরু করেন যশোদাবেনে। যদিও মাত্র ৩ বছর বয়সেই বাগনান হয়েছিল নরেন্দ্র মোদির সাথে। তবে সংসার টিকে ছিল ৩ মাস।ফিরে যান গুজরাটের ঈশ্বরওয়ারা গ্রামে। জীবন কাটিয়ে দেন স্কুল শিক্ষিকা হিসেবে। অবসর নেওয়ার পরে বর্তমানে ভাইদের সঙ্গে উঞ্ঝাগ্রামে থাকেন তিনি।
২০১৪ সালে প্রথমবার যশোদাবেন-মোদির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় যশোদাবেনের নাম উল্লেখ করেন তাঁর স্ত্রী হিসেবে। সেই সময় যশোদাবেন আবেগপ্রবণ হয়ে জানিয়েছিলেন,”এতগুলো বছর পেরিয়ে এসে উনি আমার কথা মনে রেখেছেন এতে আমি আনন্দিত।”ভোটের সময় স্বামীর মঙ্গলকামনায় উপবাসও করেছিলেন। কিন্তু শপথগ্রহণে আমন্ত্রিত হননি যশোদাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কখনোই দেখা যায়নি তাঁর জায়াকে। এদিনও তার অন্যথা হলনা।




