HomePoliticsমমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান, অস্বস্তি বাড়িয়ে টুইট বিজেপি নেতার

মমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান, অস্বস্তি বাড়িয়ে টুইট বিজেপি নেতার

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): আজকে প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর কারণে রাজ্য সফর বাতিল হয়েছে। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী আসার পর ঘটে যায় একটি বিতর্কিত ঘটনা। মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি সমর্থকরা। যার কারণে মুখ্যমন্ত্রী আর মঞ্চে ওঠেন নি। যদিও এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কিংবা মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা কেউ কোনও মন্তব্য করেননি। তবে টুইট করে বিজেপি নেতা চার্লস নন্দী বিজেপির অস্বস্তি বাড়িয়ে তুললেন। প্রসঙ্গত, বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী মমতার বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান ঘিরে আপত্তি জানিয়েছেন টুইটারে। তিনি লেখেন,“এই স্লোগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে চাইলেন না। অতীতে ২০২১ সালের ভোটের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দলের বিরুদ্ধে গিয়েছিল।” অন্যদিকে চার্লস নন্দীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “আমি এই টুইট নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটি দলের অফিসিয়াল টুইট নয়। আমি এর পক্ষে বা বিপক্ষে কিছু বলব না। তবে ভিক্টোরিয়ার সময়ের প্রেক্ষিত ভিন্ন ছিল। আজকের সময় সম্পূর্ণ ভিন্ন।” স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরেই মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments