নিজস্ব প্রতিনিধি(রজত রায়)যত দিন যাচ্ছে রাজ্যের ডিএ কর্মচারীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। এবার কিছু বিশেষ শর্তে আগামী ৪ মে রাজ্যের কো-অর্ডিনেশন কমিটির মিছিলের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মিছিলের রুটে কিছু বদল আনা হয়েছে। মিছিলটি শুরু হবে হাওড়া ফেরিঘাট থেকে। এরপর বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধি রোড হয়ে হাওড়া ময়দানে এসে শেষ হবে।
দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত চলবে মিছিল। রাজ্যের তরফে এই মিছিল আটকানের যথেষ্ট চেষ্টা করা হয়। এমনকি আদালতে আবেদনও করা হয় যাতে এই মিছিলের ছাড়পত্র না মেলে।
তাই উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন করেন, “যে বিধিনিষেধের কথা আপনারা এত করে বলছেন তা রাজ্যের শাসক দলের ক্ষেত্রে একই ভাবে প্রযোজ্য তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয়, তখন পুলিশের কি কোন অসুবিধা হয় না?”
তিনি আরও বলেন, “কিছু দল গোটা কলকাতা স্তব্ধ করে মিছিল করে । আমি শাসক দলের কথা বলছি না। মানুষ পরিবার নিয়ে রাস্তায় বেরোতে চাইলেও পারে না! তখন পুলিশের অসুবিধা হয় না ?”




