নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)২০২২ সালের মিস ইউনিভার্স খেতাবের ফাইনাল পর্ব শেষ হয়ে গিয়েছে। কে পেলো ২০২২ এর মিস ইউনিভার্স খেতাব আসুন জেনে নেওয়া যাক। গত বছর অর্থাৎ ২০২১ সালে ভারতীয় নারী হারনাজ সিন্ধু এই খেতাব জেতেন, সকলে আশা করেছিল ২০২২ সালেও এই মুকুট ভারতের মাথাতেই উঠবে কিন্তু এবছর ইউএসএ এই মুকুট ছিনিয়ে নিয়ে এই বছর মিস ইউনিভার্স হয়েছেন আর’বনি গ্যাব্রিয়েল।৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। আর সেখানেই আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরালেন ভারতের মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু। তবে এবারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দিভিতা রাই।তিনি শীর্ষ ১৬-তে জায়গা করে নিতে পেরেছিলেন তবে সেরা হতে পারেন নি তিনি। জানা যায়, আর’বনি গ্যাব্রিয়েল একজন মডেল, একজন ফ্যাশন ডিজাইনার, আবার একজন সেলাই প্রশিক্ষকও। তিনি নিজে নিজের পোশাকের স্টার্টআপ R’Bonney Nola-এর সিইও। নিজে এত গুণী বলেই হয়তো মঞ্চে এত বড় বড় প্রশ্ন গুলোর জবাব এত সুন্দর দিতে পেরেছিলেন।তবে আমাদের ভারতের প্রতিনিধিও কিছু কম দক্ষ ছিল না। এই প্রতিযোগিতায় ভারতীয় প্রতিনিধি দিভিতা রাই কর্ণাটকের মেয়ে।২০২২ সালে তিনি মিস ডিভা ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। মডেলিং করলেও তিনি একজন আর্কিটেক্টও। এছাড়াও ব্যাডমিন্টন, বাস্কেটবল, পেইন্টিং, গান শোনা এবং খেলাধুলোও করতে পছন্দ করেন। দিভিতার আরো একটা বড়ো গুণ হলো ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করেছিলেন। কিন্তু এবারে সকলকে টপকে সেরার জায়গা করে নিয়েছে ইউএসএর মেয়ে আর’বনি গ্যাব্রিয়েল।




