HomePoliticsমমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া উচিৎ হয়নি, বললেন সাংসদ...

মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া উচিৎ হয়নি, বললেন সাংসদ আলুওয়ালিয়া

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Benarjee) লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া উচিৎ হয়নি। এমনটাই মনে করছেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেই বর্ধমানের কাছে শক্তিগড় স্টেশনে নামেন দুই বিজেপি সাংসদ আলুওয়ালিয়া ও জগন্নাথ সরকার। আলুওয়ালিয়ার এদিনের এই মন্তব্যে আলোড়ণ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। এদিনের অনুষ্ঠানের শুরুতেই তাল কাটে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়া হয়। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া উচিৎ হয়নি বলে মনে করছেন সাংসদ আলুওয়ালিয়া।এই প্রসঙ্গে তিনি বলেন, “বন্দে ভারতের উদ্বোধন একটা রাস্ট্রীয় গর্ব। সেখানে ভারত মাতা কি জয় বলাই উচিৎ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর মাতৃবিয়োগের পরেও এদিন কোন অনুষ্ঠান বাতিল করেন নি। পশ্চিমবাংলায় প্রথম আমরা বন্দেভারত ট্রেন পেলাম এটা আমাদের কাছে গৌরব বিষয়।অন্যদিকে বাংলায় ’বন্দেভারত’ এক্সপ্রেস ট্রেন চালু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে তাঁকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করে বসেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই নরেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ সাধনায় দেখতে পেয়েছিলেন যে ভারত জগত জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে। আর মোদি সেই কাজটা বাস্তবে রূপায়ণ করছেন। তিনি যদি সশরীরে আসতে পারতেন তাহলে খুবই ভাল লাগত”।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments