HomeKolkataরাজ্যপালের মুখোমুখি মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ শেষে মমতা করলেন ভূয়সী প্রশংসা

রাজ্যপালের মুখোমুখি মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ শেষে মমতা করলেন ভূয়সী প্রশংসা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সবে মন্ত্রীসভার বৈঠক মিটেছে। আর তারপরেই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে গেলেন রাজভবনে। তিনি সেখানে নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন। প্রসঙ্গত জানা গিয়েছে, বুধবার মন্ত্রীসভার বৈঠকে বাজেট অধিবেশনের দিন স্থির হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। আর বাজেট অধিবেশনের দিন স্থির করার পরেই বৃহস্পতিবার বিকেলে নতুন রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে।

তবে কি কি বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। বাজেট অধিবেশনের শুরুতেই ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে বলেন,‘‘রাজ্যপাল খুবই ভাল। ভদ্র মানুষ।খুবই সুন্দর ব্যবহার করেছেন। আমি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের সৌজন্য।

রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক এতই ভাল যে, আর কোনও সমস্যা হবে না। আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সহযোগিতা করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।’’ প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি বা রাজ্য প্রশাসনের সম্পর্ক যে একেবারেই মধুর ছিল না, সে কথা সবার জানা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বর্তমান রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক যথেষ্ট মধুর বলেই মনে করা হচ্ছে। তবে রাজনীতিতে কখন কি হয়, তা নিশ্চিতভাবে বলা যায় না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক এরপর কোন দিকে এগোবে, তা ভবিষ্যতই বলবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments