HomePoliticsসমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় সিপিএমের, বাড়ছে আত্মবিশ্বাস

সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় সিপিএমের, বাড়ছে আত্মবিশ্বাস

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সামনে আসছে পঞ্চায়েত নির্বাচন। তবে তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সমবায় নির্বাচন। আর এই সমবায় নির্বাচনের মাধ্যমে কার্যত জল মেপে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার জল মাপার ক্ষেত্রে এগিয়ে গেল সিপিএম। জানা গিয়েছে তেহট্ট-১ ব্লকের চাঁদেরঘাট সমবায় সমিতির নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জিতেছে। সূত্রের খবর, নদীয়ার তেহট্ট-১ ব্লকের চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সিপিএম প্রার্থীরা। ৪৯ টি আসনের এই সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা একটিও প্রার্থী দেয়নি বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তেহট্ট-১ ব্লক সভাপতি বিশ্বরূপ রায় জানিয়েছেন, তৃণমূলের পাশাপাশি বিজেপিও প্রার্থী দেয়নি এই সমবায় নির্বাচনে। তৃণমূল কেন প্রার্থী দেয়নি সে উত্তর অবশ্য তিনি এড়িয়ে গিয়েছেন। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় নির্বাচনে সিপিএমের এই জয় কার্যত তাঁদের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে তুলল, সে ব্যাপারে নিঃসন্দেহে থাকা যায়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments