নিজস্ব প্রতিনিধি সম্পা:হাওড়া দাশনগর আলামোহন দাস স্টেডিয়ামে সর্বভারতীয় ক্যারাটে প্রতিযোগিতা।’অঙ্কুর ক্যারাটে একাডেমি’ এই প্রথম বার সফলতার সাথে সর্বভারতীয় ক্যারাটে গেমের আয়োজন করল।অঙ্কুর ক্যারাটে একাডেমির কর্ণধর এবং দুই সেনসেই অঙ্কুর এবং মুনমুন মুখার্জীর প্রচেষ্টয় এই প্রতিযোগিতা।প্রতিযোগিরা ওড়িশা, বিহার,ঝাড়খন্ড,মধ্যপ্রদেশ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ৪০০ র বেশি প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
যারা উইনার হয়েছে তাদের এক লক্ষ টাকা পুরুস্কার দেওয়া হয়েছে।এছাড়া ও উইনররা প্রথম স্টেট লেভেলে খেলার সুযোগ পাবে, স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাবে।
অঙ্কুর একাডেমি’র সেনসেই মুনমুন মুখার্জী বলেন,এই ধরনের কম্পিটিশন করলে সেলফ ডিফেন্স আরো ভালোভাবে গড়ে ওঠে এর পাশাপাশি এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার পর জাতীয় ও আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।নিজের নিজের রাজ্য ও দেশের নাম পৃথিবীর মানচিত্রে তারা তুলে ধরতে পারবেন।
মন্ত্রী অরূপ রায় হাত ধরে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয় প্রায় এক মাস ধরে এই অনুষ্ঠান চলে।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সেনসেইরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী,পুলিশ কমিশনার,সমাজকর্মী পি পি সিং কাশীনাথ জয়সওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।




