HomeOtherক্রমেই বাড়ছে অ‍্যাডিন ভাইরাসের প্রকোপ, বাঁচবেন কি করে?

ক্রমেই বাড়ছে অ‍্যাডিন ভাইরাসের প্রকোপ, বাঁচবেন কি করে?

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা)কোভিডে শিশুদের সেরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু এইবার শিশুদের নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাডিনো ভাইরাসের আক্রমণে নাজেহাল শিশুরা। অ্যাডিনো ভাইরাসে কাবু সমগ্র পশ্চিমবঙ্গ। দু’বছর থেকে দশ বছরের শিশুদের মধ্যেই এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহের মধ্যেই সংক্রমণ এতটাই বেড়েছে যে সরকারি থেকে বেসরকারি সমস্ত হাসপাতালেই শিশু রোগী ভর্তির জায়গা পাওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞ দিব্যেন্দু রায়চৌধুরী জানিয়েছেন “করোনা ভাইরাসে যা হয়নি, তাই ঘটছে অ্যাডিনো ভাইরাসে।”

চিকিৎসকদের মতে অ‌্যাডিনোর (Adenovirus) সংক্রমণের দাপট অন্তত মার্চ পর্যন্ত চলবে। তাই শিশু ও তার পরিবারের লোকদের আরও সর্তক থাকতে হবে। রাজ‌্যজুড়ে সিংহভাগ বাচ্চার মধ্যে জ্বর-সর্দি-শ্বাসকষ্টের জন‌্য দায়ী এই অ্যাডিনো ভাইরাসকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বিশেষজ্ঞদের দ্বারা।অ‌্যাডিনোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি।কয়েকটি ওষুধের কম্বিনেশন ব্যাবহার করা হয় ভাইরাসে ক্ষমতা কমাতে।এই ভাইরাসের হাত থেকে বাঁচতে অসুস্থ শিশুদের স্কুলে পাঠানো যাবেনা। স্কুলে দূরত্ববিধি মেনে চলতে হবে।মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা একসাথে জোড়া ভাইরাসের আক্রমণের শিকার হচ্ছে। যেমন- অ্যাডিনো ভাইরাসের সঙ্গে রাইনো ভাইরাস বা মেটা নিমো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

অনেক ক্ষেত্রে একটি ভাইরাসের আক্রমণ থেকে সেরে উঠতে না উঠতে আরেকটি ভাইরাস আক্রমণ করছে। তাই উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস সহ ভাইরাস ককটেল , হাসপাতালগুলিতে উপচে পড়ছে শিশু রোগীদের ভিড়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments