?প্রত্যেক সন্তানের জীবনে তার মা এর যে সুবৃহৎ অবদান এবং ঘরের মা ও মন্দিরের মা দুর্গার মধ্যে যে কোনো পার্থক্য নেই সেই বিষয়টিকেই আমার হাতে আঁকা ছবি ও কাজের মধ্যে দিয়ে সকলের কাছে তুলে ধরতে আমার এই বছরের প্রচেষ্টা মা❤। যেই শব্দটির মধ্যে এক আলাদা শক্তি রয়েছে যা সব শক্তির উর্ধ্বতন।
এইবছর আমি মায়ের কোনো চিরাচরিত মূর্তি করিনিকরিনি,বরং মায়ের যে সাবেকি মুখশ্রীর মধ্যে আমরা আমাদের ঘরের মাকে খুঁজে পাই মায়ের সেই মুখশ্রীর মাধুর্যকেই lippen art এর ডিজাইনের মধ্যে দিয়ে তুলে ধরেছি,তার দুই পাশে আমার হাতে আঁকা ছবির মাধ্যমে দেখিয়েছি মায়ের তার সন্তানের প্রতি যে অফুরন্ত ভালোবাসা তার পাঁচটি চিত্র। যার মধ্যে রয়েছে১)”মা” যিনি আমাদেরকে পুঁথিগত শিক্ষা থেকে শুরু করে জীবনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলে, ২)”মা” যিনি তার সন্তানকে অত্যন্ত আদরের সাথে খাইয়ে দেয়, ৩)”মা” যার হাত ধরেই সন্তান জীবনে প্রথম পা বাড়াতে শেখে, ৪)আবার সন্তান যখন তার চলার পথে বিপদের সম্মুখীন হয় তখন সেই মাই সবার আগে ঢাল হয়ে দাঁড়ায়, ৫)এবং উপরে দেবী পার্বতী ও তার সন্তানদের চিত্রটির মধ্যে দিয়ে এই বার্তায় তুলে ধরতে চাইছি যে ঘরের মা ও মন্দিরের মা তারা একই। যার আশীর্বাদে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে ওঠে।
✨এটি তৈরীতে আমি ব্যবহার করেছি রঙিন কাগজ, আর্ট পেপার, পিচবোর্ড, জলরং এবং কিছু কাঁচের টুকরো ও পুঁতি।এছাড়া এই কাজটিতে আমি যুক্ত করেছি মাকে নিয়ে লেখা বিভিন্ন কথা।
সবমিলিয়ে আমার এই কাজের মধ্যে দিয়ে আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই পৃথিবীর সকল দুর্গারূপী মায়েদের।
তাই আবাহন শুধু দেবী মায়ের নয়
আবাহন হোক সকল মায়ের,
পূজিত হোক পৃথিবীর সকল মা।❤
দেবরাজ মৈত্র।




