HomeEntertainmentএক চোখে বাঁধা ব্যান্ডেজ! বাঘা যতীনের শ্যুটিংয়ে চোট পেলেন দেব

এক চোখে বাঁধা ব্যান্ডেজ! বাঘা যতীনের শ্যুটিংয়ে চোট পেলেন দেব

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বাঘা যতীন’ (Baghajatin) সিনেমার শুটিং করতে গিয়ে আহত দেব । শোনা গিয়েছে, অভিনেতার বাম চোখে আঘাত লেগেছে। ফলে সে চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে।

বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে তিনি। মুখে একগাল হাসি। কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো। সেই ছবি দেখেই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে নিজের এই চোট নিয়ে কিছুই জানাননি দেব৷ তা থেকেই উদ্বিগ্ন অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে একই প্রশ্নে জেরবার নায়ক। সকলেই জানতে চেয়েছেন, ‘দাদা তোমার চোখে কী হল?’

খোঁজ নিয়ে জানা গেল, পরিচালক অরুণ রায়ের এই ছবির এক অ্যাকশন দৃশ্যের শ্য়ুট চলাকালীন দেব চোট পান। তবে চিকিৎসকের পরামর্শ মতো এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। এদিন ইনস্টায় দেবের সঙ্গে পাওয়া গেল ছবির অনান্য সদস্য়দেরও। দেবের পাশাপাশি রোহন ভট্টাচার্য, শোয়েব কবীররাও গোলাপি-হলুদ আবিরে রঙিন। ‘বাঘাযতীন’এর ওড়িশা শেডিউলের এই পর্ব ইতিমধ্য়েই শেষ হয়েছে। সেখানে বুড়িবালামের যুদ্ধের সিকুয়েন্স শ্যুট করা হয়েছে। মারকাটারি অ্যাকশনের মাঝেই চোট লাগে নায়কের।

 

 

View this post on Instagram

 

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘাযতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছিল। তারপর সাধুর বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments