HomeUncategorizedকলকাতাতে কালারিপায়াত্তু ট্রেনিং ওয়ার্কশপ, গুরুকাল রঞ্জন মুল্লারাত কালারিপায়াত্তুর দুই দিনব্যাপী...

কলকাতাতে কালারিপায়াত্তু ট্রেনিং ওয়ার্কশপ, গুরুকাল রঞ্জন মুল্লারাত কালারিপায়াত্তুর দুই দিনব্যাপী বাংলা এবং উড়িষ্যার ছাত্র-ছাত্রীদের ট্রেনিং ওয়ার্কশপ করালো।

spot_img
- Advertisement -
  1. কলকাতাতে কালারিপায়াত্তু ট্রেনিং ওয়ার্কশপ, গুরুকাল রঞ্জন মুল্লারাত কালারিপায়াত্তুর দুই দিনব্যাপী বাংলা এবং উড়িষ্যার ছাত্র-ছাত্রীদের ট্রেনিং ওয়ার্কশপ করালো। নিজেস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :অধিকাংশ মানুষই মনে করে যে, মার্শাল আর্ট মানে চীনের কুংফু-কারাতে, মার্শাল আর্ট কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়। চীন ছাড়াও পৃথিবীর আরো অনেক জায়গায় মার্শাল আর্টের আরো অনেক শাখা প্রশাখা আছে। মার্শাল আর্ট হল যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয়ার বিভিন্ন পদ্ধতি ও কলাকৌশল। মার্শাল আর্টের মধ্যে কালারিপায়াত্তু সৃষ্টি করেছিলে পরশুরাম, পরশুরাম ছিলেন হিন্দুধর্মের ঈশ্বর বিষ্ণুর ষষ্ঠ অবতার।পরশুরাম পৃথিবী থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালনের হেতু ২১ বার যুদ্ধে অবতীর্ণ হন এবং অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের নিধন করেন। মহাভারতের কাহিনী থেকে জানা যায়, তিনি পরবর্তীতে একজন অস্ত্রগুরু হয়েছিলেন। অনেকে মনে করেন, শাওলিন কুংফু কালারিপায়াত্তুর দ্বারা প্রভাবিত। কারণ বোধিধর্মা, যিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং কালারিপায়াত্তু শিক্ষক, শাওলিন কুংফুর শিক্ষক হিসেবেও পরিচিত। কালারিপায়াত্তু হল একটি মার্শাল আর্ট যা প্রাচীন যুদ্ধক্ষেত্রের জন্য ডিজাইন করা হয়েছে এটা ভারতের কেরালায় উদ্ভূত হয়েছে ।”কালারি” শব্দের অর্থ “যুদ্ধক্ষেত্র” এবং “পায়াত্তু” অর্থ মার্শাল আর্টের প্রশিক্ষন। এটি পুরাতন যুদ্ধ বিষয়ক খেলা যা কেরালা ছাড়াও তামিল নাড়ু এবং কর্ণাটকেও খেলা হয় এমনকি এটি উত্তরপূর্ব শ্রীলঙ্কা এবং মালয়শিয়ার মালায়ি সম্প্রদায়ের লোকেরাও অনুশীলন করে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা অনুশীলন করে থাকেন ।কালারিপায়াত্তু বিশ্বের অন্যান্য মার্শাল আর্ট পদ্ধতি থেকে আলাদা,যেখানে অস্ত্র ভিত্তিক কৌশলগুলি প্রথমে শেখানো হয় এবং খালি হাতে কৌশলগুলি ও শেখানো হয়। কালারিপায়াত্তুতে স্ট্রাইক, লাথি, আঁকড়ে ধরা, পূর্বনির্ধারিত ফর্ম, অস্ত্র, এবং নিরাময় পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে।ভারতবর্ষে কালারিপায়াত্তু বিস্তারের জন্য বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে,পশ্চিমবাংলা ও পিছিয়ে নেই। পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় কালারিপায়াত্তু শেখাবার ব্যবস্থা রয়েছে।গুরুকাল পরেশ মিশ্র বললেন,কালারিপায়াত্তু ন্যাশনালে আছে, খেলো ইন্ডিয়ায় আছে, রাজ্য যাতে কালারিপায়াত্তু অ্যাথলেটিক কনটেস্ট জায়গা করতে পারে তার জন্য প্রচেষ্টা করছি যত সম্ভব ছাত্র-ছাত্রী আছে তাদের সঠিক প্রশিক্ষণ দিচ্ছি । ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার জন্য দুদিন ব্যাপী কার্যক্রম রাখা হয়েছে টালা স্পোর্টস আলি এবং সব পেয়েছির আসরে,যেখানে কেরাল থেকে গুরুকাল রঞ্জন মুল্লারাত প্রশিক্ষণের জন্য এসছেন যিনি “কালারি গুরুকুলাম “-এর প্রতিষ্ঠাতা এবং গুরু। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন তাঁরা অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই রকম প্রশিক্ষণ অনেক দরকার। “বেঙ্গল কালারিপায়াত্তু টিম” পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ২০ টির অধিক শাখা আছে যেখানে কালারিপায়াত্তু শেখানো হয়, ভবিষ্যতে শাখা আরো বৃদ্ধি পাবে। উক্ত দুদিনের প্রশিক্ষণের কার্যক্রমে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি তিন কড়ি দত্ত, তরুণ সাহা, সব্যসাচী চৌধুরী, দেবাশীষ সেন, নাসিম আহাম্মদ,সঞ্জয় সাহা, আশা মিশ্র,কেরাল থেকে গুরুকাল রঞ্জন মুল্লারাত, গুরুকাল সঞ্জয় সাহা উড়িষ্যা থেকে, বাংলা থেকে গুরুকাল প’ ‘[ninja_form id=null]রেশ মিশ্র।
RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments