HomeOtherখুন হয়েছেন সুশান্ত’, মর্গকর্মীর মন্তব্যের পরেই ইনস্টায় পোস্ট রিয়ার

খুন হয়েছেন সুশান্ত’, মর্গকর্মীর মন্তব্যের পরেই ইনস্টায় পোস্ট রিয়ার

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): খুন করা হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতকে। সোমবার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করেন কুপার হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহ। ওই হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল সুশান্তের। শাহের এই চাঞ্চল্যকর দাবি চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই প্রতিক্রিয়া দিলেন রিয়া চক্রবর্তী। প্রকাশ্যে নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক হেঁয়ালিভরা পোস্ট করেন রিয়া।

সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়ায় তাঁর বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। জেল খাটতে হয় রিয়াকে। কুপার হাসপাতালের মর্গ কর্মীর এমন মন্তব্যের পর, চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই প্রতিক্রিয়া দিলেন রিয়া চক্রবর্তী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক হেঁয়ালিভরা পোস্ট করলেন অভিনেত্রী। রিয়ার পোস্টে পরিস্কার লেখা রয়েছে, ‘নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করার আগে মনে রাখবে, তুমি আগুনের উপর হেঁটেছ, শয়তানের শক্তিকে পরাস্ত করে ঝড়ঝাপটা পেরিয়ে জয়ী হয়েছ।’

কুপার হাসপাতালের মর্গ কর্মী রূপকুমার শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছিল। শরীরে একাধিকআঘাতের চিহ্নও প্রত্যক্ষ করেছিলেন। মৃতদেহ দেখেই নাকি তিনি টের পেয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পরে দেহের ময়নাতদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই ঘটনার আড়াই বছর পর মর্গ কর্মী এই মন্তব্য ফের হইচই পড়ে গিয়েছে। মর্গ কর্মীর প্রাণসংশয় দেখা দিতে পারে— এই মর্মে সতর্কবার্তা দিয়ে তাঁদের নিরাপত্তা দাবি করলেন প্রয়াত অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি। আবেদেন জানালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

এই ঘটনার দিন কয়েক আগে লোকসভায় সাংসদ রাহুল শেওয়ালেও দাবি করেছিলেন, “রিয়া চক্রবর্তী ‘এইউ’ আইডি থেকে ৪৪টি কল পেয়েছেন। বিহার পুলিশ জানাচ্ছে, ‘এউ’ মানে আদিত্য উদ্ধব ঠাকরে।” রাহুল সিবিআই তদন্তের গতিবিধি নিয়েও প্রশ্ন তোলেন এর পর।এ দিকে, আদিত্য ঠাকরে তাঁর এবং রিয়ার ব্যক্তিগত সংযোগের কথা উড়িয়ে দিয়েছেন। সুশান্তের মৃত্যুতে তাঁর জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন। তবে কুপার হাসপাতালের এই কর্মীর মন্তব্যের পর নতুন কোনও মোড় নেয় কি না সুশান্তের মৃত্যুরহস্য, সেটাই দেখার।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments