HomeKolkataগত ২৯সে মার্চ, ২০২৪ , শুক্রবার “Good Friday”-এর দিনে বাগুইআটি ‘নেতাজি যুবক...

গত ২৯সে মার্চ, ২০২৪ , শুক্রবার “Good Friday”-এর দিনে বাগুইআটি ‘নেতাজি যুবক সংঘ লাইব্রেরী হলে, মহা সমারোহে উদ্বোধন হল পত্রিকা ‘ সোনার তরী’

spot_img
- Advertisement -

গত ২৯সে মার্চ, ২০২৪ , শুক্রবার “Good Friday”-এর দিনে বাগুইআটি ‘নেতাজি যুবক সংঘ লাইব্রেরী হলে, মহা সমারোহে উদ্বোধন হল পত্রিকা ‘ সোনার তরী’। এই উপলক্ষে সেদিন, সেখানে বসেছিল চাঁদের হাঁট। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, গায়ক, নৃত্যশিল্পী, প্রাবন্ধিক, আবৃত্তিকার, শ্রুতি নাটক শিল্পী, চিত্রশিল্পী, আলোক চিত্রশিল্পী এবং সাংবাদিক। সবাইকেই স্মারক এবং শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন এবং পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী প্রদীপ কুমার রায়। সহ সম্পাদিকা ত্রিপর্ণা চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সমস্ত অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা এনে দেয়। বিশিষ্ট গুণীজনদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন কবি অরুন চট্টোপাধ্যায়, সাহিত্যিক বিমান সাহা, কবি শুভঙ্কর ভট্টাচার্য, ঋক প্রকাশনির কর্ণধার মৌমিতা ভট্টাচার্য, শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়, অধ্যাপক বিশ্বজিৎ বালা, শিক্ষিকা ডঃ বানী মণ্ডল প্রমুখ। ‘সোনার তরী’ উদ্বোধন অনুষ্ঠান এক মনগ্রাহী এবং সুন্দর সন্ধ্যা উপহার দিল নিঃসন্দেহে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments