HomeKolkataরূপকথার হাট" আয়োজিত ফ্যাশন এবং ফুড প্রদর্শনী।

রূপকথার হাট” আয়োজিত ফ্যাশন এবং ফুড প্রদর্শনী।

spot_img
- Advertisement -

সম্পা ঘোষ, বেহালা :বেহালাবাসীরা এক জায়গায় পেয়ে যাচ্ছেন বাংলার বিখ্যাত সব খাবার এবং কেনাকাটার সুযোগ।চলছে চৈত্র মাসের জমিয়ে কেনাকাটা। বেহালাবাসীদের জন্য অত্যন্ত সুখবর, কেনাকাটা করলেই ছাড় সহ মনকাড়া উপহার থাকছে।ঘরের কাছেই জিভে-জল-এনে-দেওয়া সব খাবার রয়েছে।দাদা বৌদির বিরিয়ানি খেতে সুদূর ব্যারাকপুরে যেতে হবে না, যেতে হবে না শান্তিনিকেতন সোনাঝুরির হাটে, সোনা ঝুড়ির হাট ও উঠে এসেছে এই প্রদর্শনীতে এখানে শান্তিনিকেতনের নকশি কাঁথার শাড়ী, কুর্তি জামা-কাপড় পাবেন এই প্রদর্শনীতে।”রূপকথার MM ” আয়োজন করেছে “ফ্যাশন এবং ফুড প্রদর্শনী “বেহালার চন্ডী মেলা প্রাঙ্গনে,প্রদর্শনী শুরু ৪ঠা এপ্রিল থেকে চলবে ৭ই এপ্রিল পর্যন্ত। প্রবেশ করতে পারবেন দুপুর ১ টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত। মুখরোচক খাবার থেকে শুরু করে জুয়েলারি, ডায়মন্ড, শাড়ি সহ আরো বিভিন্ন রকম সম্ভার নিয়ে ৬৭ টা স্টল রয়েছে এই প্রদর্শনীতে। বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক মিষ্টি,কুলপি সুলফি, তুর্কি আইসক্রিম, ওক চাইনিজ,ফুচকা ম্যান,লেবানিজ খাবার,কোরিয়ান খাবার, নানান খাবারের সম্ভার পাবেন একই জায়গায়। রয়েছে আইডিএফসি ব্যাংক এছাড়া রয়্যাল এনফিল্ড-এর স্টল বাইক কিনলেই থাকছে উপহার।রয়েছে নারায়না হসপিটাল এখানে রোগের পরীক্ষা করাতে পারবেন একদম বিনামূল্যে।
এই চারদিনে কেনাকাটা খাওয়া-দাওয়ার সাথে সাথে সা-রে -গা -মা -পা খ্যাত সঙ্গীত শিল্পীদের গানও শুনতে পাবেন এছাড়াও এই চারদিন থাকছে ব্যান্ডের সঙ্গীত শিল্পীরা।
উদ্যোগ নিয়েছে “রূপকথা MM”-এর কর্ণধার অনিন্দিতা ব্যানার্জী এবং সায়ন্তনী।
“রূপকথা MM”-একটা ফেসবুক গ্রুপ পরিচালনা করে অনিন্দিতা ব্যানার্জী এবং সায়ন্তনী।”রূপকথা MM” পরপর তিনটি সফলতম প্রদর্শনী করেছেন,”পরবর্তী প্রদর্শনী ঠিক পুজোর আগেই নিয়ে আসতে চলেছে। প্রত্যেক বারের মতোই পুজোর আগে ধামাকাদার প্রদর্শনী নিয়ে আসতে চলেছে “রূপকথা MM “।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments