নিজস্ব প্রতিনিধি(অর্পিতা)দেখতে দেখতে জীবনের ৩৪টা বসন্ত পার করে ফেললেন বলি ডিভা অনুষ্কা শর্মা। আজ তাঁর ৩৫তম জন্মদিন। সকাল থেকেই বিরুষ্কার অনুরাগীরা অনুষ্কাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সকলের নজর ছিল বিরাট কোহলি সোশ্যাল মিডিয়াতেও।
১ মে বলিউড অভিনেত্রী অনুষ্কার আরও এক বছর বাড়ল বয়স। আর এইদিনে স্বামী বিরাট কোহলি তাঁকে শুভেচ্ছা জানাবেন না এটা তো হতে পারে না। এদিন বিরাট তাঁর স্ত্রীর একাধিক ছবি শেয়ার করেন টুইটারে। আর সঙ্গে আদুরে শুভেচ্ছা।বলিউড ও খেলার জগতের প্রথম সারির দম্পতি হিসাবে পরিচিত অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও তাঁদের ভালোবাসাতেও কোনও ভাঁটা পড়েনি। একাধিক ইভেন্টে বিরুষ্কাকে দেখা গিয়েছে হাতে হাত রেখে। এখন তো তাঁদের জীবনে এসেছে ভামিকাও।
অনুষ্কার জন্মদিন উপলক্ষ্যে বিরাট টুইটারে অভিনেত্রীর বেশ কিছু অদেখা ছবি পোস্ট করেছেন। সঙ্গে অবশ্যই রয়েছেন বিরাট নিজেও। শুধু টুইটারেই নয়, ইনস্টাগ্রামেও স্ত্রীর ছবি শেয়ার করেছেন তিনি। অনুষ্কার সান কিস মুহূর্তের ছবি থেকে শুরু করে সেখানে রয়েছে কোহলির সঙ্গে কাটানো কিছু মধুর মুহূর্ত।
অনুষ্কার জন্মদিনে বিরাট তাঁর মোট ৭টি ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে অনুষ্কার সঙ্গে বিরাট নিজেও রয়েছেন। বিরাটের সঙ্গে অনুষ্কার কাটানো একাধিক মুহূর্ত থেকে বেশ কিছু ছবি বেছে নিয়েছেন ভিকে। স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিরাট লেখেন, ‘রোগা হও বা মোটা, তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন অনুষ্কা। তুমি আমার সবকিছ।




