নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত রকম ভিডিও এবং ছবি ভাইরাল হয়। ভাইরাল হয় সেই সব জিনিস যা সত্যিই বিশেষ। ঠিক তেমনি এবার ভাইরাল হয়েছে একটি পরীক্ষার খাতা। কি ভাবছেন পরীক্ষার খাতা আবার কেন ভাইরাল হল! আসলে এই পরীক্ষার খাতায় যে উত্তর লেখা রয়েছে তা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের।
পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছিল বিয়ে কি আর তাতে কি উত্তর দিয়েছে এক পড়ুয়া তা দেখলে চমকে উঠবেন। এমনকি হাসি থামিয়ে রাখতে পারবেন না। সাম্প্রতিক গুজরাটের ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে সোশ্যাল স্টাডিসে শিক্ষকরা প্রশ্ন করেছিলেন বিয়ে কি।প্রশ্নের মান ছিল পাঁচ। সেই প্রশ্নের উত্তরে এক ক্ষুদে ছাত্র গোটা গোটা অক্ষরে লিখেছে যখন কোন মেয়ে বড় হয়ে যায় এবং তার বাবা-মা বলে তুমি বড় হয়ে গেছ আর খাওয়াতে পারব না তখন সে বাইরের থেকে মানুষ খুঁজে এনে তাকে বিয়ে করে নেয়। মেয়েটির ছেলের সাথে দেখা হয় বাবা-মা তাকে বকাঝকা করে।
তারপরে একে অপরকে পরীক্ষা করে থাকতে রাজি হয়ে যায়। সন্তান নেওয়ার জন্য উল্টোপাল্টা করে। আর এই উত্তর দেখার পরেই রেগে বোম শিক্ষক। তিনি প্রশ্নের উত্তর লাল কালি দিয়ে কেটে দশে শূন্য বসিয়ে দিয়েছেন। লিখে দিয়েছেন অবিলম্বে তোমার বাবা-মাকে বলবে স্কুলে দেখা করতে।




