নিজস্ব প্রতিনিধি((সতীশ কুমার)মাত্র ২২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় ইউটিউবার! অ্যানাবেলে হ্যাম অন্যতম জনপ্রিয় নাম সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের সঙ্গে নিজের দৈনন্দিন জীবনের বিশেষত কলেজ জীবনের নানান মুহূর্ত ভাগ করে নিত এই তরুণী। মৃগীরোগ আক্রান্ত অ্যানাবেলের মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।
তাঁর মৃত্যুর খবর শনিবার কেনেস স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকাশ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিশদে প্রকাশ করা হয়নি। তাঁর বোন অ্যামেলিয়া সোমবার একটি আবেগময় ইনস্টাগ্রাম পোস্ট করেন। এবং দুঃখজনক এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন। পরিবারের তরফে তাঁর ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ভারী হৃদয় নিয়ে লিখছি। অ্যানাবেল স্বর্গের দরজায় চলে গিয়েছেন।’ সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে জনপ্রিয়, যিনি আটলান্টায় বসবাস করতেন। তাঁর প্রায় ৭৭,০০০ ইউটিউব সাবস্ক্রাইবার এবং ১০৭,০০০-এরও বেশি অনুগামী ইনস্টাগ্রাম ও টিকটক ফলোয়ার রয়েছেন। যেখানে তিনি সৌন্দর্য টিপস, তাঁর জীবনের নানা ঝলক এবং আরও অনেক কিছু পোস্ট করে থাকেন।
তবে কীভাবে মৃত্যু হয়েছে তার সেই নিয়ে ধোঁয়াশা। মার্কিন মুলুকের আটলান্টার বাসিন্দা অ্য়ানাবেলে হ্যাম। ডেইলি মেল সূত্রে খবর, এক ব্যাচেলার পার্টিতে যোগ দিয়েছিলেন প্রয়াত সোশ্যাল মিডিয়া স্টার, সেখান থেকে আচমকাই গায়েব হয়ে যান তিনি। এরপর শনিবার তাঁর মরদেহ উদ্ধার হয়। আলবামা ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের তরফে ২২ বছরের তরুণীর নিরুদ্দেশ হওয়ার কথা, পরে তাঁর লাশ উদ্ধারের খবর প্রকাশ্যে আনা হয়। যদিও সেই মরদেহের পরিচয় গোপন রাখা হয়। অ্য়ানাবেলে হ্যামের পরিবারের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।




