HomeInternationalফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, স্বীকারোক্তি ভাগ্নের

ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, স্বীকারোক্তি ভাগ্নের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): দ্বিতীয় বার বিয়ে করেছেন তাঁর মামা দাউদ ইব্রাহিম। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে এমনটাই স্বীকারোক্তি দিয়েছিলেন দাউদের ভাগ্নে তথা তাঁর বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ।। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র সামনে এ কথা স্বীকার করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই এনআইএ-এর হাতে এই তথ্য় এসেছে বলে খবর।দাউদের দ্বিতীয় স্ত্রীও একজন পাকিস্তানি। পাকিস্তানে দাউদ নিজের ঠিকানা বদল করেছেন বলেও খবর।

প্রথম স্ত্রী মেহজবিন শেখের সঙ্গে দাউদের বিচ্ছেদ হয়নি বলেও দাবি করেন আলি। তাঁর বক্তব্য, ২০২২ সালের জুলাই মাসে তিনি মেহজবিনের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় মেহজাবিন তাঁকে জানিয়েছিলেন, দাউদের দ্বিতীয় বার বিয়ের কথা। ভারতে বসবাসকারী দাউদের আত্মীয়দের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেহজবিনের যোগাযোগ আছে বলেও দাবি করেছেন আলি। তিনি এনআইএকে আরও জানিয়েছেন, দাউদ রয়েছেন করাচিতে।

দাউদের ভাগ্নের জবানবন্দীকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার আবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে পাকিস্তানের উপর চাপ দেবে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিকভাবে জানানো হবে পাকিস্তানকেও। বলা হবে, এবার দাউদের নিজের পরিবারই বলছে যে, সে পাকিস্তানে আছে। সুতরাং দাউদকে ভারতের হাতে প্রত্যর্পণের ব্যবস্থা করা হোক। সম্প্রতি অর্থপাচারের একাধিক মামলায় মুম্বই থেকে গুজরাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে দাউদের বিরুদ্ধে। মোদি সরকার ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগেই দাউদকে ফেরানোর অভিযান সফল করতে চেষ্টা চালাচ্ছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments