HomeNewsবাইকে চড়ার প্রস্তাবে ‘না’, হেলমেট দিয়ে তরুণীকে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো

বাইকে চড়ার প্রস্তাবে ‘না’, হেলমেট দিয়ে তরুণীকে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বাইকে উঠতে বললেও রাজি হননি । সেই রাগে রাস্তার উপরেই এক তরুণীকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করলেন এক যুবক। হেলমেট দিয়ে পর পর তরুণীর মাথায় আঘাত করতে থাকেন তিনি। চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে হরিয়ানায়। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ওই সিসিটিভি ফুটেজ সোশ্য়াল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়ানো একটি অটোর সামনে বাইক নিয়ে এসে দাঁড়িয়েছেন এক ব্যক্তি। অটোয় বসা এক মহিলার সঙ্গে কথা বলছেন। কিছু ক্ষণ কথা বলার পর মহিলা অটো থেকে রাস্তায় নেমে আসেন। তার পরই বাইকচালক দ্রুত গতিতে অটোর পিছনে বাইকটিকে দাঁড় করিয়ে মহিলার দিকে এগিয়ে যান। সেখানেও দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আচমকাই মাথা থেকে হেলমেট খুলে মহিলাকে মাথা, মুখ লক্ষ্য করে হেলমেট দিয়ে আঘাত করতে শুরু করেন ওই ব্যক্তি। এই ঘটনা দেখে অটোচালক মহিলাকে বাঁচাতে যান। অভিযোগ, তাঁকেও মারধর করেন ওই ব্যক্তি।রাস্তায় চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের বাড়ি থেকে লোকেরা বেরিয়ে আসেন। তার পর দু’পক্ষকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। সংবাদ সংস্থা এএনআই-কে গুরুগ্রামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) মনোজ কে বলেন, “এক মহিলাকে হেলমেট দিয়ে মারধরের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। মহিলা ওই ব্যক্তির বাইকে চাপতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।”

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম কমল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলা গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments