HomeEntertainment'রকি অউর রানী কি প্রেম কাহানী' ছবিতে ধর্মেন্দ্র-শাবানার সাহসী চুম্বন দেখে সানির...

‘রকি অউর রানী কি প্রেম কাহানী’ ছবিতে ধর্মেন্দ্র-শাবানার সাহসী চুম্বন দেখে সানির প্রতিক্রিয়া ‘বাবা যা ইচ্ছা করতে পারে’

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): রকি অউর রানি কি প্রেম কাহানি’(Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির অনেক দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া হইচই চলছে, তবে যে সিন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, তা হল আশি উর্দ্ধ ধর্মেন্দ্রর শাবানা আজমির সঙ্গে চুম্বনের দৃশ্য। করণ জোহরের ছবির সেই দৃশ্য নিয়ে ইতিমধ্যেই কথা বলতে শোনা গিয়েছে হেমা মালিনীকে(Hema Malini)। এবার সেই দৃশ্য প্রসঙ্গে মুখ খুললেন সানি দেওল। গদর ২-এর(Gadar 2) প্রচারে এই প্রসঙ্গে সানিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে তাঁর বাবা যা ইচ্ছা তাই করতে পারেন।
রকি অউর রানি কি প্রেম কাহানিতে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র এবং শাবানা আজমির চুম্বন দৃশ্য দর্শকদের অনেকখানি মনোযোগ আকর্ষণ করেছে। সিনেমার সাকসেস পার্টিতে এই অভিনেতাকে যখন চুম্বন দৃশ্য নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন, ‘খুব মজা লেগেছিল।’ তিনি আরও বলেন, ‘আমি লোকদের কাছ থেকে খবর পাচ্ছি এবং আমি বলেছিলাম, ‘এটা আমার জন্য সত্যিই সহজ কাজ। আপনাদের কাছে আরও কঠিন চ্যালেঞ্জ থাকলে আমাকে জানান। আমি গ্রহণ করব।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে প্রশ্ন করা হয় ধর্মেন্দ্র ও শাবানা অভিনীত এই দৃশ্যের বিষয়ে। প্রথমেই হেমার সাফ জবাব, তিনি এখনও ‘রকি অউর রানি…’ ছবিটি দেখেননি। তবে কি স্বামীর এই কাণ্ডের জেরেই ছবি না দেখার সিদ্ধান্ত নিয়েছেন হেমা? সেই প্রশ্নেরও উত্তরও হাসিমুখেই দিলেন তিনি। ড্রিম গার্লের কথায়, ‘‘আমার আসলে ছবির প্রিমিয়ারে যাওয়ার সময় হয়নি। তবে আমি সবার থেকে শুনেছি যে ছবিটা খুব ভাল হয়েছে। ধরমজিরও অনেক প্রশংসা শুনেছি। ওঁর জন্য ভীষণ আনন্দ হচ্ছে। ওঁ সব সময় ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। এই ছবিতে কাজ করে ওঁরও খুব ভাল লেগেছে।’’

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments